Friday, 2 October 2026
শিরোনাম
সারা দেশ খুলনা

কুমারখালীতে স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধাদের মিলনমেলা

• • পঠিত 102 বার
শেয়ার করুন:
কুমারখালীতে স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধাদের মিলনমেলা
ছবি সংগৃহিত

মানবসেবা ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা মিলনমেলা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় কুমারখালী উপজেলা গেটসংলগ্ন আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন।

 

কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সাগর শেখের সভাপতিত্বে এবং তাবাসসুম মাইসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড: রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমারখালী উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হাসিম বাদশা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিপিএইচসিডিএ কুমারখালী-খোকসা উপজেলা শাখার সভাপতি সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও একই সংগঠনের সাধারণ সম্পাদক সুরুজ বিশ্বাস, কবি, লেখক ও নাট্যকার এবং কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা লিটন আব্বাস এবং কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ,  প্রেসক্লাবের সহ-সভাপতি ও কালবেলার প্রতিনিধি মনোয়ার হোসেন, জহুরুল মাস্টারসহ সমাজের রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

 

মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল মানবসেবা ও স্বেচ্ছায় রক্তদানের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধাদের একত্রিত করা এবং মানবিক সমাজ গঠনে তাঁদের অবদানকে উৎসাহিত করা। এ আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি রক্তদানে আগ্রহী নতুন প্রজন্মকে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

আয়োজক কমিটির তথ্য মতে,  কুষ্টিয়া সহ দেশের ১২ টি জেলার ৪৮ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।