Thursday, 1 October 2026
শিরোনাম
সারা দেশ

বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ছবি সংগৃহিত

বরিশাল নগরীতে আমেনা খানম (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

 

নিহত আমেনা খানম মেহেন্দীগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি ওই এলাকার দুবাই প্রবাসী শাহেদ উদ্দিন হাওলাদারের বাসায় ভাড়া থাকতেন। 

 

 

শাহেদ উদ্দিনের স্ত্রী রিনা বেগম জানান, বছরখানেক আগে আমেনা খানম তার বাসার দোতলায় ভাড়া নেন। তিনি একাই সেখানে থাকতেন। মাঝে মাঝে তার বড় ছেলে ও বোনের ছেলে দেখতে আসতো। দুইদিন আগে আমেনা খানমের সঙ্গে তার দেখা হয়। এরপর গতকাল বিকেলে বোনের ছেলে বাসায় খুঁজে গেলেও তাকে পাওয়া যায়নি। তার ঘর তালাবদ্ধ ছিলো। পরে রাতে অন্যান্য ভাড়াটিয়ারা ওই বাসা থেকে গন্ধ পেয়ে তাকে জানায়। পরে তিনি তার ছেলে রিফাতকে জানালে সে আজ ভোরে পুলিশ নিয়ে এসে তালা খোলে। পুলিশ তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। 

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার জানান, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।