Wednesday, 30 September 2026
শিরোনাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেলান্দহে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা চাঁদাবাজি বন্ধে সরকারি দলের প্রতি আহ্বান জামায়াত আমিরের গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপসনামায় কী আছে বিয়ের ৯ মাসে গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি, খেলে শরীরে কী ঘটে দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ‘হ্যালো ডিসি’তে মাদক ও বাল্যবিবাহ নিয়ে তথ্য দিলেই মিলবে পুরস্কার
সারা দেশ ময়মনসিংহ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেলান্দহে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

• • পঠিত 27 বার
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেলান্দহে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ছবি সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের মেলান্দহে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ থানার সভাকক্ষে এ সভার আয়োজন করে মেলান্দহ থানা পুলিশ।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা। সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

 

এ সময় মেলান্দহ বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল কবির তালুকদার শ্যামল, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মেলান্দহ থানার এসআই, এএসআই এবং বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।

 

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপত্তা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে সবার সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়।

 

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে মেলান্দহের বিভিন্ন পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত টহল ও নজরদারি জোরদার করবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে পুলিশ।

 

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।