Wednesday, 30 September 2026
শিরোনাম
ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি, খেলে শরীরে কী ঘটে দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে ‘হ্যালো ডিসি’তে মাদক ও বাল্যবিবাহ নিয়ে তথ্য দিলেই মিলবে পুরস্কার কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব কুমারখালীতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিকদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় সালমান মুক্তাদিরের এক লাইনের স্ট্যাটাস ভাইরাল ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা ল্যাবএইডে চিকিৎসার পর ১৮ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
সারা দেশ

কুমারখালীতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিকদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময়

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিকদের সঙ্গে মতবিনিময় করছেন সিভিল সার্জন
বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিকদের সঙ্গে মতবিনিময় করছেন সিভিল সার্জন

কুষ্টিয়ার কুমারখালী-খোকসা উপজেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে কুষ্টিয়ার সিভিল সার্জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুমারখালী শহরের বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) কুমারখালী-খোকসা উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


বিপিএইচসিডিএ কুমারখালী-খোকসা উপজেলা শাখার সভাপতি সুজয় চাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।


সংগঠনের কুমারখালী-খোকসা শাখার সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপর্ণা লতিফ আহমেদ এবং খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক।

 


সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নূরুল আমিন সোহাগ ও মো. হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ এটিএম আলফাজ উদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. উদয়জ্জামান প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম বদর, সদস্য বিশ্বজিৎ বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্য ও কুমারখালী-খোকসা এলাকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 


মতবিনিময় সভায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

 


সভায় রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।