Thursday, 1 October 2026
শিরোনাম
সারা দেশ

কুষ্টিয়ায় বাসচাপায় পাখিভ্যানের নারী যাত্রীসহ নিহত ২

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বাসচাপায় পাখিভ্যানের নারী যাত্রীসহ নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় পাখিভ্যানের চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমতলা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন- পাখিভ্যান চালক কামরুল ইসলাম ও ভ্যানের যাত্রী ভানুমতি (৫৫)। নিহত ভানুমতি সদর উপজেলার ভাদালিয়া এলাকার হাসেম আলীর স্ত্রী আর ভ্যানচালক কামরুল ইসলামের বাড়ি মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকায়।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে একটি পাখিভ্যান সদরপুরের উদ্দেশ্যে রওনা হলে পেছন দিক থেকে ছেড়ে যাওয়া মেহেরপুরগামী শ্যামলী পরিবহন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসচাপায় ভ্যানের যাত্রী ভানুমতি ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন ভ্যানচালক কামরুল ও ভানুমতির মেয়ে হাসিনা খাতুন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নিয়ে গেলে পাখিভ্যানের চালক কামরুল ইসলাম মারা যান।

 

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত  করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।