Tuesday, 6 October 2026
শিরোনাম
সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ৪ তরুণ আটক সুন্দরবন সংলগ্ন অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ নির্ধারিত দামে এলপিজি নিশ্চিত করতে এবার গণমাধ্যমের সহযোগিতা চাইল সরকার ৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা দৈনিক ইনকিলাবের ইংরেজি অনলাইন ভার্সনের উদ্বোধন চার্জিং পয়েন্টের বিদ্যুৎ কাটলে অফিস ঘেরাও, হুমকি অটোরিকশা চালকদের আইন মন্ত্রণালয়ে লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’ ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, মানিকগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তার ধর্ষণচেষ্টার আসামি ধরতে গিয়ে ইটের আঘাতে আহত ওসি
জাতীয়

সুন্দরবন সংলগ্ন অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

• • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুন্দরবন সংলগ্ন অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরীফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, এর আগে আরও ২ দফা এসব রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়। 

 

 

রোববার (৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ রিসোর্ট মালিকদের লিখিতভাবে চূড়ান্ত নোটিশ দেন।

 

 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নিয়মিত মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

 

 

বন্ধের নোটিশ পাওয়া রিসোর্টগুলো হচ্ছে– সুন্দরী, ইরাবতী, অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।

 

 

এর মধ্যে ১০ প্রতিষ্ঠানকে ৩০ দিন ও আট প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।