Tuesday, 6 October 2026
শিরোনাম
সারা দেশ

ধর্ষণচেষ্টার আসামি ধরতে গিয়ে ইটের আঘাতে আহত ওসি

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
ধর্ষণচেষ্টার আসামি ধরতে গিয়ে ইটের আঘাতে আহত ওসি
ছবি সংগৃহিত

ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের ছোড়া ইটের আঘাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম আহত হয়েছেন। পরবর্তীতে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। 

 

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। তাকে আটক করতে গত রাতে তিনি পঞ্চবটির চাঁদনী হাউসিং আবাসিক এলাকায় গিয়েছিলেন। সে সময় তার ওপর হামলা হয়।

 

জাকিরের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার গাবা গ্রামে। তার বাবার নাম কাদের হাওলাদার। জাকির চাঁদনী হাউসিংয়ে সপরিবারে বসবাস করেন।

 

মাহবুব আলম বলেন, ‘ধর্ষণের ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে রাখে। হেফাজতে নিয়ে বের হওয়ার সময় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সে সময় একটি ঢিল এসে আমার মাথায় লাগে।’

 

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা নেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, ওই শিশুটির মা বাদী হয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।