Monday, 28 September 2026
শিরোনাম
জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, ৮৫ শতাংশই তদন্তে প্রমাণিত সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার টাকা ভাঙতি না পেয়ে দোকানে পেট্রোলবোমা, এরপর কুপিয়ে হত্যা ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলেই পাওয়া যাবে করছাড়, পাবেন না যারা ‘চাঁদা দিতে অস্বীকার’ কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের সব হাটবাজার নিয়ে সরকারের বিশেষ নির্দেশনা জারি আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যকেন্দ্র নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪ কুষ্টিয়া মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন-চিকিৎসকদের হাতাহাতি, আটক ৩
জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

• • পঠিত 4 বার
শেয়ার করুন:
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

 

গ্রেফতারকৃতরা হলেন, হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার এবং মামুন, আসলাম ও মুন্না। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

পুলিশ জানায়, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে স্টুডিও তৈরি করেছিলেন।

 

ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট তৈরি করে অন্যদের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। চলাচলে সমস্যা হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার দিনগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে তার স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করে। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি বলেন, কিছুক্ষণ আগে স্টুডিওতে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।

 

পরে সালমান অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।