Monday, 28 September 2026
শিরোনাম
জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, ৮৫ শতাংশই তদন্তে প্রমাণিত সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার টাকা ভাঙতি না পেয়ে দোকানে পেট্রোলবোমা, এরপর কুপিয়ে হত্যা ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলেই পাওয়া যাবে করছাড়, পাবেন না যারা ‘চাঁদা দিতে অস্বীকার’ কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের সব হাটবাজার নিয়ে সরকারের বিশেষ নির্দেশনা জারি আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যকেন্দ্র নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪ কুষ্টিয়া মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন-চিকিৎসকদের হাতাহাতি, আটক ৩
সারা দেশ

টাকা ভাঙতি না পেয়ে দোকানে পেট্রোলবোমা, এরপর কুপিয়ে হত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
টাকা ভাঙতি না পেয়ে দোকানে পেট্রোলবোমা, এরপর কুপিয়ে হত্যা

রাজশাহীতে টাকা ভাঙতি না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, হামলাকারীরা প্রথমে পেট্রোলবোমা ছুড়ে তার দোকানে আগুন দেয়, পরে বাইরে বেরিয়ে এলে তাকে কুপিয়ে হত্যা করে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।

 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর নগরীর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় এসে বারীর মুদি দোকানে টাকা ভাঙতি চান। তবে বারী ভাঙতি দিতে অপারগতার কথা জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

 

স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোলবোমা নিয়ে বারীর বাড়ি ও দোকানের সামনে আসে। তারা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে বারী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে এলে হামলাকারীরা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।