Saturday, 26 September 2026
শিরোনাম
স্বাস্থ্যকেন্দ্র নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪ কুষ্টিয়া মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন-চিকিৎসকদের হাতাহাতি, আটক ৩ পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১ ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল নারীর কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন কুমারখালী থানা নারী দল ইবিতে অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগল ধরা, আজ বিয়ে সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না : হামিম কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মেঘালয়ে শিশু ও ছয় নারীসহ ১১ বাংলাদেশি আটক
সারা দেশ

স্বাস্থ্যকেন্দ্র নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

• • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্বাস্থ্যকেন্দ্র নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। গতকাল (শুক্রবার) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।

 

তিনি বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে ৩ জন শাহ আলী মাজার এলাকায় ভাসমান অবস্থায় থাকেন। টাকার বিনিময়ে তারা ভাঙচুর ও লুটপাটে অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।