Tuesday, 10 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সারা দেশ

উত্ত্যক্তের প্রতিবাদে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
উত্ত্যক্তের প্রতিবাদে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার
ছবি সংগৃহিত

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। গ্রেপ্তার ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। 

 

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ইমন পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শহরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আসামি ইমনকে পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়ি থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। 

 

 

প্রসঙ্গত, উত্ত্যক্তের প্রতিবাদ করায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে নিজ বাসার সামনে জাকিয়াকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সে।

 

 

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফেরে জাকিয়া। বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করার সময় পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে ইমন। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

 

 

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ইমন। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ করে দেয় সে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।