Wednesday, 11 November 2026
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যর রক্তাক্ত মরদেহ কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক ৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই! বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
জাতীয়

শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের শিক্ষা বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ বৃত্তি দেওয়া হবে। নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা পাবেন।

 

রোববার (৮ নভেম্বর) থেকে অনলাইনে এ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

সোনালী ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ থাকতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে।

 

অন্যদিকে, স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।

 

এ ছাড়া আবেদনকারীকে দরিদ্র শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, এতিম, প্রতিবন্ধী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। আবেদনকারীর পিতা-মাতা বা অভিভাবকের মাসিক আয় (মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া) সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে পারবে। স্বচ্ছল পরিবারের সন্তানদের আবেদন না করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

আবেদনের সময়সীমা

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বরের মধ্যে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য ব্যাংকের সিএসআর-সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।