Wednesday, 11 November 2026
শিরোনাম
বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘সেই ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়নগরে পূর্ববিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর পৌরসভায় নাগরিক সেবা ব‍্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্ত: শাহে আলম
সারা দেশ

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

চট্টগ্রামের পটিয়ায় বাড়ি ফেরার পথে মো. ফোরকান (২৯) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ওই ব্যবসায়ীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

আহত ফোরকান উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজ মো. আবু জাফরের ছেলে। তিনি পৌর সদরের মুন্সেফ বাজার এলাকায় ‘শাহগদী এন্টারপ্রাইজ’ নামের একটি মুদিদোকানের মালিক।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ফোরকান। রাত ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচজনের একদল অজ্ঞাত পরিচয় যুবক তার পথরোধ করে। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এতে ফোরকানের মাথা ও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে তার কাছে থাকা বিক্রির ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

 

 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

 

 

ঘটনার বিষয়ে আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর বলেন, এটি পূর্বশত্রুতার জেরে ঘটানো হয়েছে নাকি এটি নিছক ছিনতাইয়ের ঘটনা, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন।

 

 

 পটিয়া থানার ভারপ্রাপ্ত কআর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, হামলার বিষয়টি ভুক্তভোগীর পরিবার পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।