Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই! বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘সেই ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়নগরে পূর্ববিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
এক্সক্লসিভ

বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন

• • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন

বাবার জন্মদিনে রঙিন বেলুন, দামি কেক কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন কিছুই ছিল না। ছিল শুধু সন্তানদের নিখাদ ভালোবাসা আর সামান্য কিছু সৃজনশীলতা। তাই বেলুন কেনার সামর্থ্য না থাকায় সাধারণ পলিথিনের ব্যাগে বাতাস ভরে তা দিয়েই ঘর সাজিয়ে বাবার জন্মদিন উদযাপন করেছে ফিলিপাইনের এক দরিদ্র পরিবারের শিশুরা। হৃদয়স্পর্শী এই ঘটনা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।

 

জানা যায়, ২০২১ সালের এপ্রিল মাসে ফিলিপাইনের এক পরিবারের এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবারের আর্থিক সংকটের কারণে সন্তানদের পক্ষে বাবার জন্মদিনে প্রচলিত বেলুন কিংবা কেক কেনা সম্ভব ছিল না। তবে বাবার বিশেষ দিনটি আনন্দময় করে তুলতে চেয়েছিল তারা।

 

 

এ জন্য মুদি দোকান থেকে সংগ্রহ করা সাধারণ স্বচ্ছ পলিথিনের ব্যাগে ফুঁ দিয়ে বাতাস ভরে বেলুনের মতো তৈরি করে শিশুরা। এরপর সেগুলোতে লিখে দেয় ‘হ্যাপি বার্থডে পাপা’। পাশাপাশি ঘরে থাকা সামান্য উপকরণ ও ডিম দিয়ে তৈরি করে জন্মদিনের জন্য একটি প্রতীকী কেক।

 

সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে সন্তানদের এমন আয়োজন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা। সন্তানদের সামর্থ্যের মধ্যে করা এই ছোট্ট আয়োজনই তার কাছে হয়ে ওঠে অমূল্য উপহার। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা ও আবেগঘন প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।

 

সম্প্রতি একই ধরনের একটি কাল্পনিক বর্ণনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর সূত্র ধরে ২০২১ সালের ফিলিপাইনের সেই পুরোনো ঘটনাটিও আবার সামনে আসতে শুরু করেছে।

 

 

নেটিজেনদের মতে, ভালোবাসার প্রকাশে অর্থ-সম্পদ কখনোই মুখ্য নয়। দামি উপহার হয়তো সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু সন্তানদের এমন নিঃস্বার্থ ভালোবাসা একজন বাবার কাছে সারাজীবনের স্মৃতি হয়ে থাকতে পারে।

 

এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দেয় ভালোবাসার মূল্য কখনো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না।

 

তথ্যগত সূত্র: World of Buzz

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।