Sunday, 8 November 2026
শিরোনাম
সারা দেশ

মানিকগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ছবি সংগৃহিত

মানিকগঞ্জের হরিরামপুরে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় স্বর্ণা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকালে উপজেলার গোপীনাথপুর মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তবে নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি গৃহবধূর স্বামীর পরিবারের। নিহত স্বর্ণা আক্তার গোপীনাথপুর মধ্যপাড়ার সৌদি আরব প্রবাসী সুজনের স্ত্রী। সম্প্রতি সুজন সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

 

 

স্থানীয়রা জানান , রোববার দুপুরে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় স্বর্ণাকে পাওয়া যায়। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহতের পরিবারের অভিযোগ, স্বামী সুজন তাকে নিয়মিত মারধর করতেন। তাদের দাবি, স্বামীই তাকে হত্যা করেছেন।

 

খবর পেয়ে হরিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে বিকালে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

 

 

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

 

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।