জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত হামদর্দের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়াবলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশেষ বক্তা ছিলেন পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক।
বক্তারা বলেন, সংকট উত্তরণ, দেশপ্রেম, পারস্পরিক সংহতি ও জাতীয় ঐক্যের চেতনা সমুন্নত রাখা গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত হয়।
এছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হামদর্দের আধুনিক কারখানাতেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মাহফিল হয়।





