Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

৮ নভেম্বরই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
৮ নভেম্বরই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আগামী ৮ নভেম্বরই লন্ডন যাচ্ছেন তিনি। রোববার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়া সেল থেকে বলা হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ চিকিৎসক, নার্স ও তিন সহকারীসহ ১৬ জন খালেদা জিয়ার সঙ্গে যাবেন।

এর আগে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ জানিয়েছিল ৮-১০ নভেম্বরের মধ্যে লন্ডন যাবেন খালেদা জিয়া।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস,কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময় আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে চিকিৎসা নিতে হয়েছে। গত ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন সাবেক এ প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, প্রথমে তাকে লন্ডন নেয়া হবে। সেখানে স্টেওভারের পর মাল্টি ডিসেপ্ল্যানারি মেডিকেল সেন্টার যে দেশে রয়েছে, সেখানে নেয়া হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে চিকিৎসার জন্য যাবেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও তার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। তার সঙ্গে চিকিৎসক-নার্সসহ আত্মীয়-স্বজন যারা যাবেন তা জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপার্সনের লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এটি যুক্তরাষ্ট্রে মাত্র দু-একটি সেন্টার রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।