Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

৫ আগস্টের পর আ.লীগের পাঁচজনও মারা যায়নি: জামায়াতে আমির

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
৫ আগস্টের পর আ.লীগের পাঁচজনও মারা যায়নি: জামায়াতে আমির

ক্ষমতা হারালে তাদের পাঁচ লাখ নেতাকর্মী মারা যাবে, আওয়ামী লীগ নেতারা এমন কথা বললেও ৫ আগস্টের পর তাদের পাঁচ জনও মারা যায়নি। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

 

শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমির নূরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, গত সরকারের সাড়ে ১৫ বছরে জামায়াতে ইসলামি সবচেয়ে বেশি জুলুমের শিকার হলেও আওয়ামী লীগের ওপর কোনো প্রতিশোধ নেয়নি জামায়াত। নিত্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শও দেন জামায়াতের আমির। পোশাক খাতের অস্থিরতার মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে স্বার্থান্বেষী মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা তার।

 

ব্যক্তি ও দলীয় স্বার্থ পরিহার করে জাতীয় প্রয়োজনে সবার ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে মনে করেন ডা. শফিকুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।