Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

৩ ব্র্যান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে বাজারজাত হচ্ছিল চা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
৩ ব্র্যান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে বাজারজাত হচ্ছিল চা

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় রাজধানী ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

 

চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, নিলাম বহির্ভূত চা ক্রয়, অবৈধ ট্রেড মার্ক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাতের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। অভিযানে ৩টা ব্র্যান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে প্রতিষ্ঠানটি অবৈধভাবে চা বাজারজাত করছিলো বলে প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৮ আগস্ট) চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিলাম বহির্ভূতভাবে ক্রয় করা ২০০ বস্তায় মোট ১০ হাজার কেজি চা ট্রাক থেকে নামানোর সময় হাতেনাতে জব্দ করা হয়।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, চা বোর্ডের লাইসেন্স না নিয়ে নকল প্যাকেট ও নাম ব্যবহার করে অবৈধভাবে ব্যবসা করছে চট্টগ্রামের বেশ কিছু প্রতিষ্ঠান। এছাড়া কালোবাজার থেকে চা কিনে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে চা বিক্রি করছে কিছু অসৎ ব্যবসায়ী। এসব নানা ধরনের অনিয়ম প্রতিরোধে চা বোর্ড মোবাইল কোর্ট পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

এছাড়াও তিনি চা ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব লাইসেন্স নিয়ে ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনাও দেন।

 

অভিযানে উপস্থিত ছিলেন চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং হালিশহর থানার পুলিশ সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।