Monday, 2 November 2026
শিরোনাম
সারা দেশ ময়মনসিংহ জেলার খবর

মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

• • পঠিত 34 বার
শেয়ার করুন:
মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মহিরামকুল মোড়ে চরবানিপাকুরিয়া ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে নিলামে গাছ কেনা স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া বলেন, “নিলামে উল্লেখিত গাছ এখনো কাটা হয়নি। দীর্ঘদিন পড়ে থাকা ঝড়ে উপড়ে যাওয়া নষ্ট গাছগুলো সরিয়ে ফেলেছি মাত্র। কিন্তু স্থানীয় একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে প্রকৃত ঘটনা নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে।

তিনি এ ধরনের অপপ্রচার বন্ধ করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলামে বিক্রি হওয়া গাছ কাটার বাইরে গিয়ে তাজা ও জীবিত গাছ কাটার অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ৬ অক্টোবর নিলামের মাধ্যমে কয়েকটি গাছ বিক্রি করা হয়। নিলামের শর্ত অনুযায়ী, নিলামগ্রহীতাকে ১০ কার্যদিবসের মধ্যে গাছগুলো কাটার নির্দেশ দেওয়া হয়। নিলামের তালিকায় ছিল তিনটি মরা কাঁঠালগাছ, দুটি জামগাছ এবং একটি করে আম, রেইনট্রি, কড়ই, মরা তাল ও কাঠগোলাপগাছ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. মোতালেব হোসেন, কাজলী বেগম, নুরুল ইসলাম গেদাসহ অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।