Friday, 6 November 2026
শিরোনাম
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
সারা দেশ

এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম

এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ২০২৭ বর্ষের জন্য প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মদ রিফাত বিন রনি এবং সেক্রেটারি হিসেবে এম. সেলিম ইসলাম নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সুপার স্টার মিলনায়তনে ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ক্লাব স্কুলিং অনুষ্ঠিত হয়। এ সময় নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর মোশারফ হোসেন মিশু। 

 

এছাড়া জেলা-২ এর গভর্নর আমিরুল ইসলাম সুমন, জেলা-৭ এর গভর্নর জি এম কামরুল হাসানসহ জাতীয় বোর্ডের নেতারা উপস্থিত ছিলেন। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ রাসেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুলিং প্রোগ্রাম পরিচালনা করেন ক্লাবের চার্টার সেক্রেটারি ও অতীত সভাপতি মো. মনোয়ার হোসেন তৌফিক, যিনি এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম চিফ কোঅর্ডিনেটরও। 

 

 

এজিএম উদযাপন কমিটির চেয়ারম্যান ছিলেন ক্লাবের অতীত সভাপতি ও এক্সপেনশন ডিরেক্টর মো. ফরহাদ হোসেন। ক্লাবের সদস্য এবং জেলা-২ এর অন্যান্য ক্লাবের সভাপতি, সেক্রেটারিসহ অর্ধশতাধিক এপেক্সিয়ানের উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।