Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
সারা দেশ ময়মনসিংহ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের

• • পঠিত 58 বার
শেয়ার করুন:
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের

শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সৎ, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুরের মেলান্দহে জাহানারা লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনে ভালো ফলাফলের পাশাপাশি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নিজেদের সৎ, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে শিক্ষা নিয়ে শিক্ষার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, কলেজজীবন জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়কে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন ছাত্রীদের বরণ উপলক্ষে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফ হোসেন স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিন, এম. রফিকুল ইসলাম রহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ আকন্দ এবং বিশিষ্ট সমাজসেবক শেখ জালাল উদ্দিন।

এ ছাড়া কলেজের শিক্ষক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্মারক উপহার দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।