Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

২৫ দিনে রেমিট্যান্স এলো ১৬৭ কোটি ডলার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
২৫ দিনে রেমিট্যান্স এলো ১৬৭ কোটি ডলার

চলতি জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স (প্রবাস আয়) এলো ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার ৬১৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা)।

 

রবিবার (২৬ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। জানুয়ারি মাসের প্রতিদিন প্রবাস আয় এসেছে ৬ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৮০০ ডলার।

 

আগের মাসে ডিসেম্বর প্রতিদিন প্রবাস আয় এসেছিল আট কোটি ৫১ লাখ ১৯ হাজার ৯৩৫ ডলার। আর আগের বছর জানুয়ারি মাসে প্রতিদিন এসেছিল ৭ কোটি চার লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে চলতি জানুয়ারি মাসে প্রবাস আয় কিছুটা কমেছে। তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার।

 

রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এবং ৪৭ লাখ ৯০ হাজার ডলার।

 

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাস আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বেসরকারি বড় এ ব্যাংকটির মাধ্যমে এসেছে ২২ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।