Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

‘১১ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর তালিকা তৈরি’ বিষয়টি গুজব!

admin • 31 Jul 2024, 07:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘১১ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর তালিকা তৈরি’ বিষয়টি গুজব!

গোয়েন্দা সংস্থা কর্তৃক কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ১১ শিক্ষার্থীর তালিকা করা হয়েছে- এমন তথ্য ছড়িয়ে পরায় আতঙ্কে ভুগছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তবে বিষয়টি গুজব বলে জানিয়েছেন গোপালগঞ্জে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। 

বুধবার বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পরে। 

গোয়েন্দা সংস্থা সূত্র বলছে, জাতির পিতা বঙ্গবন্ধুর পুণ্যভূমি গোপালগঞ্জে আমরা শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার কাজে নিয়োজিত। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেন নিরাপদে থাকেন, সে বিষয়ে আমরা সর্বদা খেয়াল রাখি। তবে হতে পারে কোনো এক কুচক্রি মহল শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে দিতে এমন প্রচারণা চালাচ্ছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. কামরুজ্জামান এ ধরনের বিভ্রান্তিকর গুজবে কান না দিতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।