Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

১০ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতি, গভর্নর বললেন অস্বাভাবিক কিছু নয়

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
১০ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতি, গভর্নর বললেন অস্বাভাবিক কিছু নয়

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি আবারো ১০ শতাংশ ছাড়িয়েছে। তবে এটা অস্বাভাবিক কিছু নয়। মূলত গত আগস্ট-সেপ্টেম্বরের বন্যার প্রভাবে অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়েছে বলে জানান তিনি।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, গত সরকারের আমলে মূল্যস্ফীতি জোর করে কমিয়ে রাখা হতো। কিন্তু জুলাইয়ের পর থেকে এটা ফ্রি। যার কারণে সঠিক তথ্যই ওঠে আসছে।

 

এ ছাড়া তিনি বলেন, পণ্যের দাম কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। ৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ করেই কমানো যাবে না। মানুষকে ধৈর্য ধরতে হবে।

 

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম আছে উল্লেখ করে তিনি বলেন, ডলার রেট বর্তমানে স্থিতিশীল আছে। সুতরাং মূল্যস্ফীতি কমতে বাধ্য। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, গত অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ।

 

আর খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। তবে নিম্নমুখী খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও। অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে, গত সেপ্টেম্বর মাসে যেটি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এ ছাড়া অক্টোবরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। সেপ্টেম্বর মাসে যেটি ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।