Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে শিশু পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি, গ্রেফতার ১

admin • 04 Jul 2024, 05:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে শিশু পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি, গ্রেফতার ১

দেশি-বিদেশি শিশু পর্নোগ্রাফি কনটেন্ট সংগ্রহ ও হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিক্রি বা প্রদর্শনের অভিযোগে আন্তর্জাতিক শিশু পর্ণগ্রাফি চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতের নাম মো. সবুজ হোসেন। মঙ্গলবার গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

 

বৃহস্পতিবার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজিটাল ফরেনসিক টিম নিয়মিত সাইবার প্যাট্রোলিংয়ের অংশ হিসেবে এই অপরাধীর সন্ধান পায়।

 

অপরাধের কৌশল সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সবুজ নিজের পরিচয় গোপন করে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দেশি-বিদেশি শিশু পর্নোগ্রাফি কনটেন্ট সংগ্রহ করে বিক্রি বা প্রদর্শনের উদ্দেশ্যে নির্দিষ্ট একটি ওয়েব সাইটে পোস্ট করে থাকে। এ ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।