Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হিলিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

admin • 22 Sep 2023, 06:51 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হিলিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাক্কায় রবিন্দ্র সরকার (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন্দ্র সরকার পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের পূর্ণা চন্দ্র সরকারের ছেলে।

হাকিমপুর (হিলি) থানার ওসি আবু ছাঁয়েম মিয়া প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, নিহত রবিন্দ্র সরকার রংপুর থেকে মোটরসাইকেলযোগে তার নিজ বাড়িতে ফেরার সময় হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে পৌঁছলে হিলি থেকে বিরামপুর অভিমুখে যাওয়া একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

এতে তিনি ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।