Wednesday, 11 November 2026
শিরোনাম
হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে দ্য গার্ডিয়ানের সংবাদ প্রকাশ কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যর রক্তাক্ত মরদেহ কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক ৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই!
জাতীয়

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে দ্য গার্ডিয়ানের সংবাদ প্রকাশ

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে দ্য গার্ডিয়ানের সংবাদ প্রকাশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এ জন্য তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। ভারতে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 


 

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘ডিসগ্রেসড ফরমার লিডার’ বা ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।


 

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতাও জানিয়েছেন, আগামী মাসে দেশে ফেরার ব্যাপারে তিনি বেশ দৃঢ়প্রতিজ্ঞ। তাকে অনুসরণ করে দলের কয়েকজন নেতাও ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন।


 

সোমবার শেখ হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠান। এতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দ্রুত দেওয়ার অনুরোধ জানানো হয়।


 

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা দ্য গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই নতুন পাসপোর্টের আবেদন করেছেন। কর্তৃপক্ষ পাসপোর্ট না দিলে দেশে ফেরার জন্য তিনি ট্রাভেল পাসের আবেদন করবেন।


 

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে চালানো অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনায় তাকে এ সাজা দেওয়া হয়।


 

শেখ হাসিনা অবশ্য তার বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করেছেন। ট্রাইব্যুনালকে অবৈধ বলেও দাবি করেছেন তিনি। তবে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই। দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে আপিলের সময়সীমাও শেষ হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।