Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

admin • 16 Dec 2024, 07:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘মহাসচিব বাসায় পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।’

 

বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সাভার সিএমএইচ-এ ওনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো ভালো। সিএমএইচ-এর চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।’

 

এর আগে, সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়েছেন জেনে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান দ্রুত সিএমএইচ-এ আসেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।