Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হাতে কামড় দেওয়া রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে তরুণ, অতঃপর...

admin • 01 Jul 2024, 09:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হাতে কামড় দেওয়া রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে তরুণ, অতঃপর...

রাজশাহীর বাঘায় দংশন করা রাসেল ভাইপার সাপ নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন শাকিল হোসেন (২০) নামে এক তরুণ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

শাকিল হোসেন চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের আকবর হোসেনের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, শাকিল হোসেন সোমবার সকালে বাদাম উঠানোর কাজে যান। এ সময় জমিতে রোপণ করা বাদাম উঠাতে শুরু করেন। হঠাৎ রাসেল ভাইপার সাপ তার হাতে কামড় দেয়।

 

ভীত না হয়ে ওই রাসেল ভাইপার (সাপ) বস্তায় ভরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রামেক হাসপাতালের ইএমও ইনচার্জ ডা. শঙ্কর বিশ্বাস জানান, ওই কিশোরের শারীরিক অবস্থা এখন ভালো আছে। তিনি কবিরাজের কাছে না গিয়ে দৌঁড়ে হাসপাতালে এসেছেন। তিনি সঠিক চিকিৎসাটা পেয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।