Friday, 6 November 2026
শিরোনাম
আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
জেলার খবর

হাতিরঝিলে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হাতিরঝিলে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিল এলাকায় জাহিদ হাসান (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। জাহিদ চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এর আগে তিনি রাজধানীর বাংলা কলেজে পড়াশোনা করতেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মো. ইমরান হোসেন জানান, তিনি জাহিদকে সঙ্গে নিয়ে বিকেলে বাসা থেকে তারা হাতিরঝিলে পুলিশ প্লাজায় যাচ্ছিলেন। রামপুরা ব্রিজের পাশে ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় একটি বাস তাদের ওপর উঠে যায়। এ সময় জাহিদ গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জাহিদের বাবার নাম মোদাচ্ছের আলী। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে। পরিবার নিয়ে তারা ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন।

 

হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শারমিন আক্তার ইভা নিহতের ঘটনাটি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।