Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ

admin • 19 Nov 2024, 08:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ

পদত্যাগ করেছেন হাইকোর্টের তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক, বিচারপতি এ. কে. এম. জহিরুল হক।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ এর সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক ১. বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, ২. বিচারপতি কাজী রেজা-উল-হক, ৩. বিচারপতি এ. কে. এম. জহিরুল হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান- এর ৯৬(৪) অনুচ্ছেদমতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত স্বীয় পদত্যাগ করেছেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি এ তিন বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।