Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান কারাগারে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান কারাগারে

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহতের ঘটনায় করা মামলায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ জুন) দুপুরে তিনি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক কামরুল হাসান তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১৯ মে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। উচ্চ আদালত তাকে নিম্ন আদালত থেকে স্থায়ী জামিনের নির্দেশ দেন। আজ রোববার দুপুরে তাকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনের পর ১৪ মে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাজার এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থক ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অসিকুল ভূঁইয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনার দুদিন পর ১৬ মে রাতে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে গোপালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনের নামে সদর থানায় হত্যা মামলা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।