Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বেচ্ছায় রক্তদানে জামালপুর'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin • 26 Jun 2024, 09:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্বেচ্ছায় রক্তদানে জামালপুর'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

'আমার রক্তে বাঁচলে প্রান, করবো না কেন স্বেচ্ছায় রক্তদান ‘ স্লোগান কে সামনে নিয়ে সংগঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে কোরআন তিলাওয়াত এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা ও সংগঠনের সেরা ভলেন্টিয়ারদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন ) সকালে স্বেচ্ছায় রক্তদানের জামালপুরের কার্যালয় কলেজ রোড গোপালপুরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের জামালপুরের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বনামধন্য উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ মোঃ আহসান হাবীব আদনান।

এসময় আরও উপস্থিত ছিলেন আতাউর রহমান সুবাস, আরিফুল ইসলাম অনিক, মোরশেদুজ্জামান, ফরহাদ আলীসহ সংগঠনের স্বেচ্ছাসেবক বিজয় হাসান, আব্দুল কাদের, আল আমিন রানা, সামিউল কারিম তুর্জয়, রাসেল হোসাইন, ফাহাদ উদ্দিন, শাকিল আহম্মেদ, আব্দুর রহমান, পাপেল, আনোয়ার হোসেন, সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে কোরআন তিলাওয়াত এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সমাজের গনমান্য ব্যক্তিদের সম্মাননা ও সংগঠনের সেরা ভলেন্টিয়ার এবং ভলেন্টিয়ারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের স্পন্সারে এ বছর মানবসেবায় বিশেষ অবদানের জন্য স্বনামধন্য উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়া স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর সেরা সংগঠক হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান, সেরা ভলেন্টিয়ার হিসেবে, বিজয় হাসান, আব্দুল কাদের., অনিক হোসেন, ও আব্দুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ, ২০২০ সালের ১৩ মে জামালপুরে একঝাঁক বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া তরুন তরুণীদের নিয়ে সেচ্ছাসেবী সংগঠন “স্বেচ্ছায় রক্তদানে জামালপুর” সংগঠনটি গঠন করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৪ হাজারের অধিক ব্যাগ রক্তের যোগান দিয়ে সহযোগিতা করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের জামালপুরে অন্যতম এ সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সামাজিক সেবা ও গ্রামের হতদরিদ্র মানুষদের অর্থ সহায়তা দিয়ে তাদের পাশে দাড়িয়ে আসছে সংগঠনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।