Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

স্থগিত ২০ উপজেলায় রাত পোহালেই ভোট,কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্থগিত ২০ উপজেলায় রাত পোহালেই ভোট,কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ২০টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলা পরিষদে ভোটগ্রহণের জন্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে।এ দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র আছে ১২৯টি। এর মধ্যে ৬০ ভাগ ভোট কেন্দ্রই গুরুত্বপূর্ণ।

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনি এলাকায় মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঝালকাঠির রাজাপুরের সহকারী রিটার্নিং অফিসার হাসান মাহমুদ সোয়াইব বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চলমান। আমরা সবার সাথে সার্বিকভাবে সমন্বয় করছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।