Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

সন্তানদের রেখে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে অভিমানে আত্মহত্যা করেছেন মো. নাজমুল শেখ (২৭) নামের এক যুবক।

 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ময়না গ্রামের এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আক্তার শেখের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মাসে আগে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তান রেখে স্ত্রী সুমি বেগম (২৫) বাবার বাড়িতে চলে যান। ছেলেদের লালন-পালনে নাজমুল শেখ অশান্তিতে ভুগছিলেন। পরে শুক্রবার রাতে ঘরের আঁড়ার সঙ্গে দঁড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

 

পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

 

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।