প্রিপেইড মিটার ব্যবহারকারীদের রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)৷ ফলে বিদ্যুৎসেবা নিরবচ্ছিন্নভাবে পেতে মিটারে পর্যাপ্ত টাকা রাখার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশন বা আধুনিকায়ন কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা প্রি-পেইড রিচার্জ (যে সকল মিটারের মিটার নম্বর ৩ দিয়ে শুরু) সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।
বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।





