Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

admin • 24 Jun 2024, 12:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেন হীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেন হীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার হীরার কলেজ পড়ুয়া স্ত্রী কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে একটি পর্নোগ্রাফি মামলা করেন। মামলায় প্রধান আসামি হীরা।

 

অন্য দুই আসামি হলেন হীরার দুই মামা, বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং তার বড় ভাই জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মোল্লা বাবু। তাদের সবার বাসা শহরতলির বয়লা তারাপাশায়।

 

মামলার বিবরণে বাদী জানান, জেলা শহরের কলেজে পড়া অবস্থায়ই তাকে জোরপূর্বক বিয়ে করেন হীরা। যদিও কাবিননামা হাতে পাননি তিনি। এর আগে নিজের প্রথম স্ত্রীর কথা গোপন রাখেন তিনি। হীরা তার সঙ্গে গোপন মুহূর্তের ভিডিও এবং স্থিরচিত্র মোবাইলে ধারণ করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন।

 

তিন আসামিই হুমকি দিয়ে টাকা আদায় করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে হীরা ও তার আপত্তিকর ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।