Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

কিশোরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী নন্দিনীকে হত্যার দায়ে স্বামী মামুন মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ (৯ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার  দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সদর উপজেলার দানাপাটুলির গাগলাইল এলাকার মতি মিয়ার ছেলে মামুন মিয়ার সাথে একই উপজেলার তারাপাশা এলাকার মিনার আলম খানের মেয়ে নন্দিনী প্রেমের সর্ম্পকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

 

বিয়ের কিছুদিন পর থেকে যৌতুক দাবি করলে যৌতুক দিতে অস্বীকৃতি জানায় নন্দিনী। এরপর বিভিন্ন সময় অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে ২০১৩ সালের ২০ এপ্রিল তারাপাশা এলাকার ভাড়া বাসায় শরীরে কেরোসিন দিয়ে নন্দিনীকে পুড়িয়ে হত্যা করে মামুন।

এ ঘটনায় নন্দিনীর বাবা মিনার আলম খান বাদী হয়ে স্বামী মামুনকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ে করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।