Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

সেপটিক ট্যাংক থেকে ৪০ হাজার ডলার উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সেপটিক ট্যাংক থেকে ৪০ হাজার ডলার উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ মেহেদী হাসান তামিম (২৭) নামে এক চোরকে আটক করেছে। এ সময় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে চুরি করা প্রায় ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ লাখ টাকা। শুক্রবার (২৪ মে) সকালের দিকে পুলিশ এ ডলার উদ্ধার করে।

মেহেদী হাসান তামিম ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে। এ সময় তার দেয়া তথ্যানুযায়ী বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে।

পুলিশ সুত্রে জানাগেছে, মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় সে। কাজ করার এক ফাঁকে কৌশলে অস্ট্রেলিয়ায় থাকা ইঞ্জিনিয়ারের ছোট ভাইকে পাঠানোর জন্য বাসায় রাখা ৪০ হাজার (ইউএস) ডলার চুরি করে মেহেদী হাসান তামিম। যা বাংলা টাকায় প্রায় ৪৭ লাখ টাকা।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান, ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় পালিয়ে আসে তামিম। পরে তৌহিদুজ্জামানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি ভাঙ্গা পৌরসভার রায়পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী, বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ৪০ হাজার ডলারের মধ্যে ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।