Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সুবিধাবঞ্চিতদের জন্য কুরবানীর আয়োজন করলো জেসিআই বাংলাদেশ

admin • 07 Jul 2023, 11:46 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সুবিধাবঞ্চিতদের জন্য কুরবানীর আয়োজন করলো জেসিআই বাংলাদেশ

দেশে প্রথমবারের মত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কুরবানীর আয়োজন করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। জেসিআই যশোরের উদ্যোগে ও জেসিআই ঢাকা ইয়াং এর সার্বিক তত্ত্বাবধানে যশোর ক্যান্টরমেন্টে ঈদের তৃতীয় দিন এই আয়োজন সম্পন্ন করা হয়। 

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ "ঈদ আনন্দ -২০২৩" উদ্যোগে সুবিইধাবঞ্চিত মানুষের জন্য এই আয়োজনে ২টি গরু কুরবানী দেওয়া হয়। পরে ২টি কোরবানীতে প্রাপ্ত প্রায় ১০ মণ মাংসের পুরোটাই স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম,৩য় লিঙ্গের মানুষ ও নিম্নবিত্ত মানুষদের মাঝে বন্টন করা হয়। 

এ বিষয়ে জেসিআই যশোরের ফাউন্ডিং লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার শেখ মতিউর রহমান বলেন, "কুরবানীর ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়াই আমাদের উদ্দেশ্য।

জেসিআই ঢাকা ইয়াং এর প্রেসিডেন্ট রাবেয়া নাসির অভি  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে জানান, সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য ভবিষ্যতে ও এ ধরনের বিভিন্ন সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

এ সময় ঈদ আনন্দ ২০২৩ -এ সহযোগীতা করার জন্য জেসিআই বাংলাদেশের ন্যাশনাল বোর্ড এবং অন্যান্য লোকাল অর্গানাইজেশানগুলোকেও তারা ধন্যবাদ জানান।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) একটি ১৮-৪০ বছর বয়সী তরুনদের স্বেচ্ছাসেবীমূলক সামাজিক উন্নয়ন কার্যক্রমকারী প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশে তাদের ৪০টির বেশি লোকাল অর্গানাইজেশন কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।