Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সীমান্ত থেকে ১৯ কেজি সোনা উদ্ধার, আটক ১

admin • 17 Sep 2023, 08:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সীমান্ত থেকে ১৯ কেজি সোনা উদ্ধার, আটক ১

পঞ্চগড় জেলার সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৯টি সোনার বার (১৯ কেজি ৩০৩ গ্রাম) উদ্ধার করেছে বিজিবি। এ সময় মো. জুয়েল ইসলাম (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের প্রধান পাড়া এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেইন পিলার ৭৫৫-এর ৪ সাব পিলারের ভারত সীমান্ত থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ঘাগড়া বিওপির বিজিবি সদস্যরা সোনারবারসহ জুয়েলকে আটক করে। চোরাকারবারি জুয়েল হাড়িভাষা ইউনিয়নের মাধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে।

নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন সিও লে.কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, ‘আজ সকালে গোপন সংবাদের ভিত্তিকে চোরাকারবারী জুয়েলকে আটক করি। এর পর তার কাছ থেকে ১৯টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলোর ওজন ১৯ কেজি ৩০৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি ৬১ হাজার ৯৫৮ টাকা। উদ্ধারকৃত সোনার বার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।’

তিনি জানান, চোরাকারবারি জুয়েলের কাছ থেকে একটি সুজুকি মোটরসাইকেল, মোবাইল ফোন ও ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করে বিজিবি। এ ঘটনায় বিজিবি পঞ্চগড় সদর থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।