Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে সিলেটের কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুমান আহমদ সাংবাদিকদের বলেন, ‘কুলাউড়া স্টেশন থেকে সিলেটের কটালপুরের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

আর ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে রাখা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘রেললাইন থেকে ছিটকে যাওয়া বগি উদ্ধারের পর আবারও রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।