Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized

সিরাজগঞ্জে ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

admin • 31 Jul 2023, 09:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সিরাজগঞ্জে ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত। তিনি জানান, বেশ কিছুদিন যাবত পুলিশ কাজিপুর উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযান শুরু করেছে।

এর আগেও উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে আরো ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।