Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

সাবেক এমপি বাহার ও কন্যা সূচনার বিরুদ্ধে দুদকের মামলা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সাবেক এমপি বাহার ও কন্যা সূচনার বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২৫৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

 

তিনি জানান, পৃথক আরও দুটি মামলা হয়েছে সাবেক এমপি বাহারের মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা এবং স্ত্রী সেহেরুন নেসা বাহারের বিরুদ্ধে।

 

তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে ৩ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। একই সাথে সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিশও দেয়া হয়েছে সূচনাকে।

 

এছাড়া, বাহারপত্নী সেহেরুন নেসা বাহারের বিরুদ্ধে ২ কোটি ৬৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আ ক ম বাহারকেও আসামি করা হয়েছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।