Sunday, 8 November 2026
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার
এক্সক্লসিভ

সাফজয়ীদের জন্য বড় অর্থ পুরস্কারের ঘোষণা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাফজয়ীদের জন্য বড় অর্থ পুরস্কারের ঘোষণা

নেপালের মাটিতে স্বাগতিকদের পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এরই মধ্যে দেশে ফিরে এসেছেন তারা। এ সাফল্যে নারী ফুটবলারদের বড় অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারও তারা এই নেপালকে পরাজিত করে শিরোপা জিতেছিল।

দেশে ফিরে আসার পর সাফজয়ী নারী দলকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তাদের ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশের নারী ফুটবল দলের এই অসাধারণ সাফল্যের জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা করেছেন, তারা সাফজয়ী নারী ফুটবলারদের জন্য একটি বড় অর্থ পুরস্কারের পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ফারুক আহমেদ জানান, বোর্ডের সামর্থ্য বিবেচনায় অন্য পরিচালকদের সঙ্গে আলোচনা করে সাফজয়ী নারী ফুটবলারদের জন্য একটি উল্লেখযোগ্য অর্থ পুরস্কার দেওয়ার চেষ্টা করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।