Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

সাজেকে নাঈম হত্যার ঘটনায় ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সাজেকে নাঈম হত্যার ঘটনায় ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট বাজারে আঞ্চলিক পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ,প্রসিত) দল ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত শান্তি পরিবহনের সুপার ভাইজার মোঃ নাঈম (৩২) হত্যার ঘটনায় ইউপিডিএফ (প্রসীত) দলের নেতা অক্ষয় চাকমা ও সচিব চাকমাকে এক ও দুই নম্বর আসামি করে দলের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ অজ্ঞাত নামা সন্ত্রাসীদের বিরুদ্ধে সাজেক থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত নাঈম এর চাচা মো: বাবুল ইসলাম। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে সাজেক থানায় হাজির হয়ে তিনি এই মামলা করেন তিনি। রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। এজাহারে বাদী মোঃ বাবুল ইসলাম উল্লেখ করেন, আঞ্চলিক পাহাড়ী সংগঠন ইউপিডিএফ (প্রসীত/মূল) গ্রুপের সন্ত্রাসীরা রাঙামাটি পার্বত্য জেলার সাজেক থানাধীন বাঘাইহাট বাজার এলাকায় দুপুর অনুমান ১টা ৩০ মিনিট হতে ২টা পর্যন্ত ০১নং আসামীর নির্দেশে বাঘাইহাট বাজারের চারিদিকে ঘেরাও করে গ্রাম বাসীদের উপর হামলা চালায় ও গুলি বর্ষণ করে। হত্যার উদ্দেশ্যে ০১নং আসামী অক্ষয় চাকমার হুকুমে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়া বৈআইনী জনতায় দলবদ্ধ হইয়া এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। উক্ত এলোপাতাড়ি গুলিবর্ষণের ফলে হঠাৎ একটি গুলি নাইমের বুকের বামপাশে বিদ্ধ হয়ে নিহত হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।