Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধরতে জানাজায় অংশ নিলো পুলিশ!

admin • 08 Jul 2023, 10:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধরতে জানাজায় অংশ নিলো পুলিশ!

সৎ মায়ের জানাজায় অংশ নিতে গ্রামের বাড়িতে এসে পুলিশের কাছে ধরা পড়লেন প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি এসএম আব্দুল হাই (৬৫)। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় পালিয়ে ছিলেন।

গতকাল শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, এসএম আব্দুল হাই চেকের মাধ্যমে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যান। ২০২০ সালের একটি প্রতারণা মামলায় আব্দুল হাইকে তিন মাসের সাজা দেন আদালত।

 

অনাদায়ে এক লাখ টাকা জরিমানাও করা হয়। কিন্তু তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। শুক্রবার দুপুরে তিনি তার সৎ মায়ের জানাজায় অংশ নিতে গ্রামের বাড়িতে আসেন। গোপনে খবর পেয়ে পুলিশও ওই জানাজায় অংশ নেয় এবং জানাজা শেষে এসএম আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।