Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাউন্ডবক্স বাজানো নিয়ে রিকশাচালক হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

admin • 07 Aug 2023, 03:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাউন্ডবক্স বাজানো নিয়ে রিকশাচালক হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

শেরপুর শহরে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করার চাঞ্চল্যকর রিকশাচালক মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ হত্যার ঘটনায় প্রধান ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

রোববার (৬ আগস্ট) ভোররাতে র‍্যাবের পৃথক দু'টি দল বগুড়া জেলার আদমদিঘী থানা এবং ফরিদপুর জেলার কোতোয়ালী থানার ডোমরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে শহরের পশ্চিম শেরী এলাকার মো. কবির মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৩) ও রাজন (২২) মিয়া। ৭ আগস্ট সোমবার দুপুরে ওই হত্যা মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গত ১ আগস্ট রাতে শেরপুর শহরের পশ্চিম শেরী পাড়ার মিন্না শেখ রিক্সা চালিয়ে বাসায় ফিরে দেখেন বসতঘরের পাশে রাজিব, রাজন, সোহান, ও রবিউল করিমসহ এক দল যুবক উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজাচ্ছে। মিন্না শেখ তাদেরকে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স গান বন্ধ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পেটের ভুঁড়ি বের করে দেয় মিন্না শেখের।

পরে তাকে প্রথমে শেরপুর জেলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২ আগস্ট মারা যান দুই শিশু সন্তানের জনক মিন্না শেখ। ওই ঘটনায় শেরপুর সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী।

হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে যায় অভিযুক্ত আসামিরা। পরে র‍্যাব অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, বাকী আসামিদের ধরতেও অভিযান চালাচ্ছে র‍্যাব। আর গ্রেপ্তারকৃত আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।