Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

সাইবার বুলিংয়ের অভিযোগে মামলা করলেন সারজিস

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সাইবার বুলিংয়ের অভিযোগে মামলা করলেন সারজিস

সাইবার বুলিংয়ের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী ২৭ ফেব্রুয়ারি মামলার প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

 

বৃহস্পতিবার সারজিস আলম শাহবাগ থানায় দুটি ফেসবুক পেজের বিরুদ্ধে এ মামলা করেন। একই দিন বিকেলে মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এজাহার গ্রহণ করেন এবং প্রতিবেদন দাখিলে ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

 

সারজিস মামলার এজাহারে উল্লেখ করেন, গত বুধবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লগইন করেন। এ সময় ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা, এবং ক্রিমিনালস ডিইউ নামের দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে।

 

সারজিস আরও উল্লেখ করেন, এ দুটি পেজ থেকে তার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, এডিটেড স্ক্রিনশট ও কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে। এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করেছে, এমনকি তিনি চরম মানহানির শিকার হচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।